×

জাতীয়

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৩৬ কর্মকর্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ০৩:৪৮ পিএম

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৩৬ কর্মকর্তা
যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৩৬ কর্মকর্তা
প্রশাসনে ১৩৬ জন উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। নিয়মানুযায়ী, পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ১২ জন জেলা প্রশাসক। আলাদা আদেশে তাদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। অন্য এক আদেশে পদোন্নতির আগে যে জেলার ডিসির দায়িত্বে ছিলেন তাকে ওই জেলায় ইনসিটু পদায়ন করা হয়েছে। গত বছরের ২১ ফেব্রুয়ারি ৩৯১ জনকে যুগ্ম-সচিব ও ২৯ আগস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার। ২০ সেপ্টেম্বর ১৫৪ জন এবং ২৫ অক্টোবর ২৫৬ কর্মকর্তা উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছন। প্রশাসনে অতিরিক্ত সচিবসহ আরো কয়েক স্তরে পদোন্নতির গুঞ্জন চলছে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুনGov-20190616150123

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App