×

জাতীয়

ডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুলকে কারগারে পাঠানোর নিদের্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ০৪:২৯ পিএম

ডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুলকে কারগারে পাঠানোর নিদের্শ

ডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের ভাগ্নে ও পুলিশের এসআই মাহমুদুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ডিআইজি মিজানের আয় বহির্ভূত সম্পদ অর্জন ও হস্তান্তরে সহায়তায় দুদকের করা মামলায় মাহমুদুলকে অভিযুক্ত করা হয়। সকালে আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আসামি পক্ষে আইনজীবী রেজাউল করিম ও কাজী নজিবুল্লাহ হিরু শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল ও জাহাঙ্গীর আলম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে মাহমুদুলকে কারাগারে পাঠান। গত ১ জুলাই দুদকের মামলায় বরখাস্ত হওয়া ডিআইজি মিজানের ভাগ্নে এসআই মাহমুদুলকে ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন আদালত। গত ২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে পুলিশের কোতোয়ালি থানার এসআই মো. মাহমুদুল হাসানকে আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App