×

জাতীয়

কালিয়াকৈরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৭, ১২:৪৪ পিএম

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তির অভিযোগ এনে গাজীপুরের কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা যুবলীগের সহসভাপতি মইনুল হোসেন বাদী হয়ে এই ডায়েরি দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম সাধারণ ডায়েরির বরাত দিয়ে জানান, গত ৩ ডিসেম্বর এক সাংবাদ সম্মেলনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের ছেলে উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান মইনুল হোসেন বাদী একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। ডায়েরিটি থানায় নথিভুক্ত করা হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে মামলা গ্রহণে অনুমতি চেয়ে পুলিশ সুপার কার্যালয়ে এটি পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App