×

জাতীয়

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৭, ১২:১৯ পিএম

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত এ যানজট দেখা যায়। এতে চরম বিপাকে পড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কমে যাবে বলে জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, বৃহস্পতি ও শুক্রবারের ছুটি উপলক্ষে অতিরিক্ত গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গভীর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গার জালদহ ব্রিজের কাছে একটি আলুবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। এর ফলে গাড়ির স্বাভাবিক গতি কমে যায়। এছাড়াও রসুলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৮ কিলোমিটার এলাকাজুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত ও মহাসড়কে চারলেনের নির্মাণকাজ চলমান থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা অব্যাহত রখেছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App