×

জাতীয়

চুলা জ্বলবে না যেসব এলাকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ১১:২৭ এএম

ঢাকা এলিভিটেড এক্সপ্রেসওয়ে (ডিইই) মূল কাজ শুরুর আগে প্রকল্প এলাকা দিয়ে যাওয়া পাইপলাইন সরানোর জন্য মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৬ ঘণ্টা। ফলে চুলা জ্বলবে না বেশকিছু এলাকায়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা সেনানিবাসের আবাসিক এলাকা, মহাখালী ডিওএইচএস, বনানীর শহীদ তাজউদ্দীন আহমদ সরণির উভয় পাশে, পূর্ব নাখালপাড়া ও বনানী এলাকার সব আবাসিক, বাণিজ্যিক, শিল্প গ্রাহক এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের অংশ হিসেবে বনানী রেল স্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপ লাইন স্থানান্তর করা হবে। এসব এলাকার গ্রাহকদের সময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App