×

জাতীয়

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির তিন নেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির তিন নেতা

ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা মডেল থানার নাশকতার পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির তিন নেতা। তারা হলেন- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ফারুক ও নিতাই রায় চৌধুরী।

রবিবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান। এরপর বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন বর্ধিত করেন। আজ (২১ এপ্রিল) চূড়ান্ত শুনানি শেষে আদালত তাদের জামিন দেন।

এরআগে গত বছরের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নাশকতার অভিযোগে রমনা মডেল থানায় মামলা দুটি দায়ের করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App