×

জাতীয়

নাশকতার ৬ মামলায় বিএনপি নেতা গয়েশ্বরের জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ পিএম

নাশকতার ৬ মামলায় বিএনপি নেতা গয়েশ্বরের জামিন

ছবি: সংগৃহীত

মহাসমাবেশের দিন রাজধানীর পল্টন ও রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৬ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উচ্চ আদালতের দেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

ছয় মামলার মধ্যে পল্টন থানার চার ও রমনা থানার দুটি মামলা রয়েছে। জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানী জুড়ে নাশকতায় লিপ্ত হয় নেতাতর্মীরা। পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় এ ছয়টি মামলা দায়ের করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App