×

জাতীয়

সেই ভয়ংকর ধর্ষক রাফসান গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৯:১০ পিএম

সেই ভয়ংকর ধর্ষক রাফসান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সিরিয়াল ধর্ষক রাহমাতুর রাফসান অর্ণবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) দিনাজপুর আদালতের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুর সদর থানায় দায়ের করা এক তরুণী ধর্ষণের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, গ্রেপ্তারের পর রাফসানকে দিনাজপুর সদর থানা থেকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ভয়ংকর এই রাফসানের পিতার নাম জাহিদুল ইসলাম। তিনি একজন পুলিশ পরিদর্শক। বর্তমানে তিনি পুলিশের এন্টিটেররিজম ইউনিটে কর্মরত।

একটি জাতীয় দৈনিকে ‘পুলিশ কর্মকর্তার গুণধর ছেলে ‘সিরিয়াল ধর্ষক’ এই শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পুলিশের উচ্চপর্যায় থেকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়। এরপরই মাঠে নামে পুলিশ। তাকে গ্রেপ্তারের বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালানো হয়।

রাফসানের প্রেমের ফাঁদে পড়ে অনেক মেয়ে সর্বস্বান্ত হয়েছেন। এ তালিকায় উঠে আসা ভুক্তভোগীর সংখ্যা প্রায় অর্ধশত। দামি ব্র্যান্ডের গাড়িতে ডিএমপির লোগো ব্যবহার করে চলাচল করতেন হিরো বনে যাওয়া এই ভিলেন। যার টার্গেটের শিকার ধনাঢ্য পরিবারের মেয়েরা। শারীরিক সম্পর্ক স্থাপন ছাড়াও নানা কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App