×

জাতীয়

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাসহ স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৪:১৬ পিএম

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাসহ স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ড. শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী খন্দকারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। 

মঙ্গলবার (২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খোরশেদ আলম ঢাকার আদালতে দুদকের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিট দাখিল করেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন: অবৈধ সম্পদের মামলায় সম্রাটের চার্জগঠন পেছালো

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে এ মামলাটি করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৮৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। 

এছাড়াও তার স্ত্রীর বিরুদ্ধে ৩১ লাখ ৪৯ হাজার টাকা অসৎ উপায়ে অর্জন এবং ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App