×

জাতীয়

এটুআইয়ের ১৪ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৪:৩৯ পিএম

এটুআইয়ের ১৪ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ

ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামে কর্মরত ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত/পরবর্তী কার্যক্রম চলমান থাকায় তাদের দায়িত্ব পালন হতে বিরত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হতে এই নির্দেশনা জারি করা হয়। 

এটুআই প্রোগ্রামের যে সব কর্মকর্তাদেরকে দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন- পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ই-গভর্নমেন্ট এনালিস্ট মো. ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মাজেদুল ইসলাম, এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন, টেকনোলজি এনালিস্ট মো. হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মো. নাসের মিয়া, ডিএফএস স্পেশালিস্ট মো. তহুরুল হাসান, সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামী। 

এছাড়াও এসপিএসের সিনিয়র কনসালটেন্ট এইচ এম আসাদ-উজ্জামান, ই- নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট এটিএম আল ফাত্তাহ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর কাদের ইমন, এডমিনের কনসালটেন্ট মো. ওমর ফারুক এবং প্রকিউরমেন্টের সিনিয়র কনসালল্টেন্ট মো. সালাউদ্দিন।

আরো পড়ুন: রিমান্ডে পলকের ক্রাইম পার্টনারদের মুখোশ উন্মোচন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App