×

জাতীয়

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান সম্প্রতি তার অফিসের ভেতরে থাকা আলোচিত ‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুলেছেন।

মালা খান দাবি করেছেন, এই কক্ষটি আসলে গোপন ছিল না এবং অফিসের সবাই এর সম্পর্কে জানতেন। মালা খান তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও বানোয়াট হিসেবে আখ্যায়িত করেছেন এবং এর মাধ্যমে তাকে অপদস্ত করার প্রচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমে মালা খানের অফিসে একটি বিশেষভাবে তৈরি কক্ষ থাকার খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা শুরু হয়। মালা খান জানান, আমার বিরুদ্ধে গোপন কক্ষ থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। অফিসের কর্মীরা কক্ষটির বিষয়ে আগেই জানত, কিন্তু এখন এটিকে ‘গোপন কক্ষ’ বলে প্রচার করা হচ্ছে আমাকে হেয় করার উদ্দেশ্যে।

আরো পড়ুন: এনআইডি স্বরাষ্ট্র সেবা বিভাগে নিলে ভোটার তালিকার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি সচিব

তিনি বলেন, কিছুদিন অফিসে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। তবে মালা খান দাবি করেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই আইনগত পদক্ষেপ নেয়া সম্ভব নয়।

মালা খান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা মহাব্বত গ্রামের মেয়ে। তার বাবা আবুল ফজল খান ছিলেন সরকারি চাকরিজীবী, যার সুবাদে মালা খান ঢাকায় বড় হন এবং পড়াশোনা করেন। তিনি একজন সৎ ও নিবেদিতপ্রাণ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পরিচিত, যদিও সাম্প্রতিক কিছু অভিযোগ তার ইমেজে কালিমা লেপেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App