×

জাতীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ কোটি ৫০ লাখ টাকা দিলো প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ কোটি ৫০ লাখ টাকা দিলো প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ কোটি ৫০ লাখ টাকা জমা দিয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে ১৯ কোটি টাকার চেক হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

এর আগে ২৭ আগস্ট ১ কোটি ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজ কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্যাদুর্গত জেলাসমূহের কর্মকর্তা-কর্মচারিদের বাদ দিয়ে এবং মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর- সংস্থার ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারিদের বাদ দিয়ে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ ২০ কোটি ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App