×

জাতীয়

আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে আবারো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা পারভেজ হত্যা মামলায় তার বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেয়া হয় গোলাম দস্তগীর গাজীকে। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেয়া হলো।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ফতুল্লা থানার দায়ের করা পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে ১০ রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়েছিল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল গোলাম দস্তগীর গাজীকে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App