×

জাতীয়

দিনাজপুর সীমান্তে বিএসএফ সদস্য আটক করলো বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

দিনাজপুর সীমান্তে বিএসএফ সদস্য আটক করলো বিজিবি

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে গরু-ছাগল তাড়ানোর সময় ভুলবশত জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করা হয়।

দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, ‘বিএসএফের ওই সদস্য জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। তাকে আটক করার পর বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা শেষে তাকে ফেরত দেয়া হবে।’

আরো পড়ুন: একদিকে বিএনপির উল্লাস, অন্যদিকে আওয়ামী লীগের বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App