×

জাতীয়

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে 'বিশ্ব পর্যটন দিবস-২০২৪' উপলক্ষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার কর্মীদেরকে তিনি এ কথা জানান।

আবু নাসের বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এটি পরিবর্তন করা হবে কিনা, সেটি পরে সিদ্ধান্ত নেয়া হবে।

আরো পড়ুন: লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

তিনি আরো বলেন, থার্ড টার্মিনালের কাজ ৯৮ ভাগ সম্পন্ন হয়েছে। থার্ড টার্মিনালটি উদ্বোধনে আরো ৬ মাস লাগবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আলোচনায় আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়। বিমানবন্দরের সামনে বিক্ষোভও করতে দেখা যায় বিভিন্ন ব্যানারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App