×

জাতীয়

কাজীদের হাত ধরেই হবে সামাজিক বিচার ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার: মামুনূর রশিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পিএম

কাজীদের হাত ধরেই হবে সামাজিক বিচার ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার: মামুনূর রশিদ

ছবি: সংগৃহীত

কাজীদের বিচারিক ক্ষমতা পুনর্বহাল করে তৃণমূল পর্যায়ে রাষ্ট্র সংস্কারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মামুনূর রশিদ। শনিবার রাজধানীর বিজয়নগরে হোটেল ৭১-এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কাজী মামুনূর রশিদ বলেন, কাজীদের মাধ্যমে সামাজিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে তৃণমূল থেকে রাষ্ট্র সংস্কারের পূর্ণতা আসবে। সমাজে ন্যায় ও নিষ্ঠা প্রতিষ্ঠায় কাজীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব ও জাতীয়তাবাদী ওলামায়ে দলের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবুল হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কাজীদের কর্মকাণ্ডে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে দেয়া হবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজীরাও রাষ্ট্র সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করবে।

আরো পড়ুন: ছাত্র আন্দোলনে কতজন নিহত, জানাল স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

এছাড়া সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ মাওলানা ড. গোলাম কিবরিয়া এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী মুহাম্মদ নাসির উদ্দিন হেলালীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App