×

জাতীয়

মানবিক সহায়তায় নিম্ন আয়ের মানুষের পাশে লায়ন্স জেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৮:০৪ পিএম

মানবিক সহায়তায় নিম্ন আয়ের মানুষের পাশে লায়ন্স জেলা

সাম্প্রতিক সময়ে কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের অসহায়, অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে লায়ন্স জেলা ৩১৫এ২। খাদ্য সহায়তা কার্যত্রক্রমের অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত পনের শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী (ফুড প্যাকেজ) বিতরণ করা হয়েছে।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর ‘জরুরি ত্রান সহায়তা কর্মসহৃচি’র সহযোগিতায় মুন্সিগঞ্জের বালু নদীর পাশে ও সিরাজগঞ্জের তারাশ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে পরিবার প্রতি ফুড প্যাকেজ (প্রতি প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, লবন ও আলু) বিতরণ করা হয়। এ খাদ্যসামগ্রী চারজনের পরিবারের এক সপ্তাহের খাদ্যের জোগান দেবে।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন্স জেলা ৩১৫এ২ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ, সেক্রেটারী লায়ন আনিসুর রহমান এমজেএফ, ট্রেজারার লায়ন মহসিন ইমাম চৌধুরী রুনু পিএমজেএফ, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন হারুন রশীদ, রিলিফ কমিটির চেয়ারপারসন লায়ন ইসমি আরা হানিফ, রিজিওন চেয়ারপারসন লায়ন নাসিমা আহমেদ পিএমজেএফ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App