×

জাতীয়

জনপ্রশাসন সংস্কার কমিশনে নতুন ৩ মুখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১১:১৭ পিএম

জনপ্রশাসন সংস্কার কমিশনে নতুন ৩ মুখ

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন করে আরো তিনজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে সরকার। ফলে কমিশনের সদস্য সংখ্যা ১১ জনে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃতে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।

কমিশনের নতুন তিন সদস্য হলেন- অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান, বিসিএস (স্বাস্থ্য) (অবসরপ্রাপ্ত), ফিরোজ আহমেদ, বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) (অবসরপ্রাপ্ত) এবং খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, বিসিএস (শুল্ক ও আবগারি) (অবসরপ্রাপ্ত)। 

কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব ড. মোহাম্মদ তারেক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া ও সাবেক যুগ্ম সচিব ড. রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ ও একজন ছাত্র প্রতিনিধি।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App