×

জাতীয়

অভ্যুত্থানে আহত-শহিদদের তালিকা প্রকাশ কবে, জানালেন সারজিস আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

অভ্যুত্থানে আহত-শহিদদের তালিকা প্রকাশ কবে, জানালেন সারজিস আলম

৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। ছবি : সংগৃহীত

অভ্যুত্থানে শহিদ ও আহতদের তালিকা যাচাই-বাছাই করে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনো অব্যাহত। শহিদ পরিবার যারা রয়েছে, তাদের তথ্য সংগ্রহ করা সহজ। যারা আহত রয়েছে তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মুগ্ধসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App