×

জাতীয়

আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি: ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি: ড. ইউনূস

শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা। সনদটি গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের সাহসিকতা ও ত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। তিনি বলেন, ‘রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবু সাঈদের পরিবারের সদস্যদের ঢাকার তেজগাঁও অফিসে স্বাগত জানিয়ে ড. ইউনূস এসব কথা বলেন। এসময় রংপুরের প্রতি তার আন্তরিক ভালোবাসা এবং ওই অঞ্চলের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন।

একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদটি আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। সনদটি পরিবারের পক্ষ থেকে গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিল আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।

আরো পড়ুন: চিন্ময় কৃষ্ণকে নিয়ে ‘কড়া’ বিবৃতি শেখ হাসিনার

ড. ইউনুস আবু সাঈদের মা-বাবার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে তাদের প্রতি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App