×

জাতীয়

শেখ হাসিনা ও রেহানার ক্যাশিয়ার ছিলেন কারা, জানালেন আইন উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পিএম

শেখ হাসিনা ও রেহানার ক্যাশিয়ার ছিলেন কারা, জানালেন আইন উপদেষ্টা

ছবি: ভোরের কাগজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। আবার শেখ রেহানার ক্যাশিয়ার ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জোনাইদ আহমেদ পলক।

সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়নও ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন। আবার নির্লজ্জভাবে সাবেক প্রধানমন্ত্রী জনসমক্ষে এটি বলেছেন।

ড. আসিফ নজরুল বলেন, দুদক বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল। এখন কেউ দুদকের প্রতি চাপ সৃষ্টি করছে না। অন্যায় না করলে রাজনৈতিক চাপ থাকলেও ভালো কাজ করা যায়। এবারের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুদকের কার্যক্রম পরিচালনার জন্য এই সময়ে অন্তর্বর্তী কোনো কমিশন গঠন করা হলে, এ নিয়ে নানা জটিলতা দেখা দেবে। বেশি বিলম্ব না করে নতুন কমিশন দেয়ার জন্য সরকার কাজ করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App