×

জাতীয়

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

সোমবার (১৬ ডিসেম্বর) গ্যাস বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার ঢাকা ও এর আশাপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

রবিবার (১৫ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ডেমরা সিজিএস-এর ডাউনস্ক্রিম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ/তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এ ছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App