×

জাতীয়

সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে একপাক্ষিক সিদ্ধান্ত হবে না: উপদেষ্টা মাহফুজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২২ পিএম

সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে একপাক্ষিক সিদ্ধান্ত হবে না: উপদেষ্টা মাহফুজ

ছবি: সংগৃহীত

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সরকারের পক্ষ থেকে একপাক্ষিক কোনো সিদ্ধান্ত নেয়া হবে না । শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নেন তিনি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এ সংলাপের আয়োজন করে।

মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সরকারের তরফ থেকে একপাক্ষিক কোনো সিদ্ধান্ত হবে না। রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসা হবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, কোন সংস্কারগুলো আগে করতে হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। রাষ্ট্র ঠিক না হলে ঐক্য দিয়ে কী হবে?  উপদেষ্টা বলেন, কেউ হুমকি দিলে তাকে ট্রেস করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা চাই সরকারকে বেশি বেশি প্রশ্ন করা হোক। এতে কাজে গতি বাড়ে।

জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসার কাজ একটু ধীরে চলছে। যারা প্রান্তিক অঞ্চলে আছে, তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে, তার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেয়া হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App