×

জাতীয়

ঢাকা-মাওয়া টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালকসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

ঢাকা-মাওয়া টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালকসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বেপারী পরিবহনের একটি বাসের ধাক্কায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের স্থানে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ সময় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকার বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App