×

জাতীয়

জালিয়াতি করে সহায়তা নেয়ার চেষ্টা করেছিল অনেকে: সারজিস আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম

জালিয়াতি করে সহায়তা নেয়ার চেষ্টা করেছিল অনেকে: সারজিস আলম

সারজিস আলম

আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে চিকিৎসার কাগজপত্র জালিয়াতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সুযোগ সুবিধা নিতে চেষ্টা করেছিল বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

এ ধরনের প্রতারণা ঠেকাতে সহায়তা পাওয়ার জন্য প্রমাণ হিসেবে চিকিৎসকের দ্বারা সত্যায়িত চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে আন্দোলনে আহতদের।

বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সারজিস আলম। 

সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা সরকারি মতে ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহিদ পরিবার। ফাউন্ডেশনের তহবিলে কত টাকা আছে এবং কত সহযোগিতা দেয়া হয়েছে- তার হিসাবও দেন সারজিস।

তিনি জানান, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেয়া হয়েছে প্রায় ৪৭ কোটি ৩২ লাখ টাকা। এখনো ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেয়া হয়েছে।  আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।

চলতি মাসে নিহতদের পরিবারগুলোকে আবারো বড় অংকের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি। আলম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদের পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App