×

জাতীয়

দুই ইভেন্টে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জাপানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম

দুই ইভেন্টে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জাপানের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান এবং দেশটি ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা পৌঁছে দেন।

প্রধান উপদেষ্টাকে আকিকো বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। আমার এই সফরের উদ্দেশ্য বাংলাদেশকে সমর্থন দেয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা।

জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু আখ্যা দিয়ে ড. ইউনূস বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য। এখন আমরা এক নতুন বাংলাদেশে আছি। তাই আমাদের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার। দেশটি বহু বছর ধরে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ধারাবাহিক এবং উদার সহযোগিতা করে আসছে।

বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

জাপানের উপমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী সাধারণ নির্বাচনের বিষয়ে খোঁজ-খবর নেন। আগামী ২৯ থেকে ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া’ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো।

২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে ওসাকা এক্সপো ২০২৫-এ যোগ দোগদানের আমন্ত্রণও জানান। এই এক্সপোর আয়োজকরা ১১ মে ‘বাংলাদেশ দিবস’ পালন করবে উল্লেখ করে জাপানের উপমন্ত্রী বলেন, সেখানে প্রধান উপদেষ্টার উপস্থিতি সবার জন্য উৎসাহব্যঞ্জক হতে পারে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App