×

জাতীয়

৩০ আসনে জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে ১১ দলীয় জোট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

৩০ আসনে জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে ১১ দলীয় জোট

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি ও অন্যান্য অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়েছেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটে তারা রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে প্রবেশ করেন।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, মোট ৩০টি আসনে নির্বাচনী অনিয়ম ও ভোট জালিয়াতি হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা দেখেছি। সেখানে ভোট জালিয়াতি, কারচুপি ও ওভার রাইটিং হয়েছে। ফলাফলের কাগজে ঘষামাজা, বিভিন্ন ধরনের অসুবিধা লক্ষ্য করা গেছে।

দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সংবাদ সম্মেলনে অভিযোগ করা আসনগুলোর নাম উল্লেখ করেন। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন জেলা এই তালিকায় রয়েছে।

আরো পড়ুন : দেশছাড়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফয়েজ আহমদ

তাদের তালিকা অনুযায়ী অভিযোগকৃত আসনগুলোর মধ্যে রয়েছে:

উত্তরাঞ্চল: পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২; দিনাজপুর-৩, দিনাজপুর-৫; লালমনিরহাট-১, লালমনিরহাট-২; গাইবান্ধা-৪; বগুড়া-২, বগুড়া-৩; সিরাজগঞ্জ-১; যশোর-৩; খুলনা-৩, খুলনা-৫।

দক্ষিণাঞ্চল: বরগুনা-১, বরগুনা-২; ঝালকাঠি-১; পিরোজপুর-২; ময়মনসিংহ-৬, ময়মনসিংহ-৮, ময়মনসিংহ-১০; কিশোরগঞ্জ-৩।

ঢাকা মহানগর: ঢাকা-৬, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩ (মামুনুল হকের আসন), ঢাকা-১৭।

অন্যান্য: গোপালগঞ্জ-২; ব্রাহ্মণবাড়িয়া-২; চাঁদপুর-৪; চট্টগ্রাম-১৪ (অলি আহমদের ছেলের আসন); কক্সবাজার-৪।

হেলাল জানান, আমাদের সেক্রেটারি জেনারেলের আসনসহ অন্যান্য আসন থেকে আমরা নিশ্চিত বিজয়ের বার্তা পাচ্ছিলাম, কিন্তু প্রক্রিয়ার কারণে ফলাফল ভিন্ন হয়েছে। আমরা আশা করি, পুনর্গণনা হলে এগুলো ফিরে আসবে।

১১ দলীয় জোট আজ ইসিতে এই আসনগুলোর বিষয়ে বিস্তারিতভাবে তাদের অভিযোগ তুলে ধরবে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App