×

জাতীয়

ভাঙা লাইন মেরামত

ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ এএম

ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ভেঙে যাওয়া রেললাইন মেরামত শেষে প্রায় দুই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে স্বাভাবিক রেল চলাচল শুরু হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা নাগাদ এই মেরামত কাজ সম্পন্ন হয় বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

এর আগে, রাত ৮টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার অন্তর্ভূক্ত দাইরেরপুল এলাকায় রেললাইনের একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পাওয়ার পর এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, কাওরাইদ ও মশাখালী -এই দুই স্টেশনের মাঝামাঝি শহীদনগরের দাইরেরপুল এলাকার কয়েকজন স্থানীয় ব্যক্তি রেললাইনে ছয় ইঞ্চির মত অংশ ভাঙা অবস্থায় দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। তথ্য পাওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসন স্টেশন মাস্টারকে জানালে, রেলওয়ে বিভাগের দায়িত্বপ্রপ্ত কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাইনটি মেরামতের কাজ শুরু করেন। ভাঙা রেললাইন মেরামত শেষে দুই ঘন্টা পর আবার স্বাভাবিক রেল চলাচল শুরু হয়।

এদিকে, ভাঙা রেললাইন মেরামতের কারণে ঢাকাগামী অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও স্টেশনে এবং মহুয়া কমিউটার ট্রেনটি মশাখালী স্টেশনে দুই ঘন্টা আটকে থাকার শেষে রাত সাড়ে দশটায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে বলেও নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App