×

জাতীয়

১০ নম্বর জার্সি পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

 ১০ নম্বর জার্সি পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে ১০ নম্বর জার্সি পরেই আন্দোলনে যোগ দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ নিতে একেবারে সাদা-মাটাভাবে সেই ১০ নম্বর জার্সি পরে সংসদ ভবন চত্তরে হাজির হন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। বাহবা দিচ্ছেন সাধারণ মানুষ। 

আজ মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির ছয় নির্বাচিত প্রার্থী। পরে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জয়ী হন হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করেন তিনি। হাসনাত আবদুল্লাহ ভোট পান ১ লাখ ৬৬ হাজার ৫৮৩টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। তিনি ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৮৮৫ ভোট পান।

আজ হাসনাত আবদুল্লাহ তাঁর বটল-গ্রিন রঙের আলোচিত জার্সিটি পরে শপথ নেন। জার্সিটির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো রয়েছে। ইংরেজিতে লেখা আছে বিশ্ববিদ্যালয়ে তাঁর বিভাগের নাম—‘ইংলিশ’। জার্সির পেছনে ইংরেজিতে তাঁর নাম (হাসনাত) লেখা। জার্সি নম্বর ১০।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App