×

জাতীয়

বরিশালে তথ্যমন্ত্রী

অমীমাংসিত ওয়েজবোর্ড জটিলতার দ্রুত সমাধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

অমীমাংসিত ওয়েজবোর্ড জটিলতার দ্রুত সমাধান

ছবি: সংগৃহীত

দেশের সংবাদকর্মীদের দীর্ঘদিনের অমীমাংসিত ওয়েজবোর্ড সংক্রান্ত জটিলতাগুলো দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন।

মন্ত্রী জানান, ওয়েজবোর্ড বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে সরকার আন্তরিক। এই লক্ষ্যে সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর গণমাধ্যম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে গণমাধ্যম প্রচলিত ধারায় চললেও সময়ের প্রয়োজনে আমাদের আরও আধুনিক ও উদ্ভাবনী হতে হবে। আমি সাংবাদিকদের কাছ থেকে যেকোনো গঠনমূলক পরামর্শ গ্রহণে প্রস্তুত রয়েছি।

সভায় ওয়েজবোর্ড ছাড়াও তথ্য অধিকার আইন প্রয়োগ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হয়। তথ্যমন্ত্রী ধৈর্য সহকারে সবার বক্তব্য শুনে আঞ্চলিক সাংবাদিকদের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। সভা সরকারের পক্ষ থেকে গণমাধ্যম স্বাধীনতা ও সংবাদকর্মীদের অধিকার রক্ষায় সম্ভাব্য সহযোগিতা প্রদানের অঙ্গীকারসহ সমাপ্ত হয়।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণমাধ্যমের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এদিকে দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করে গণমাধ্যম, গণতন্ত্র ও সমাজ উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নারী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চলতি মাসের মধ্যেই শুরু করা হবে এবং বেকারত্ব সমস্যা সমাধানে দেশব্যাপী পরিকল্পনা করে কাজ কারা হবে। তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না।

সভায় সভাপতিত্ব বিভাগীয় কমিশনার করেন মোহাম্মদ মাহফুজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App