×

জাতীয়

ডিসি মাসুদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

ডিসি মাসুদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ অভিযোগে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর বিনা অপরাধে পুলিশ হামলা চালায়। তারা বলেন, রাস্তা-ঘাটে পুলিশ যে কাউকে বিনা কারণে মারবে—এই অধিকার কে দিয়েছে? মানুষ কি এখন রাস্তায় হেঁটে যেতে পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি?

শিক্ষার্থীরা বলেন, ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন থেকে সরে আসবেন না।

আরো পড়ুন : আরও ১২০২টি ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহারের অনুমোদন

বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—

১. ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

২. ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে।

৩. বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App