×

জাতীয়

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় বাড়তি নিরাপত্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:২১ এএম

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক পাড়ায় বাড়তি নিরাপত্তা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসসহ দেশের সব কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সন্ত্রাসবাদ দমন, এসপিইএআর প্রোগ্রাম এবং ইলেকট্রনিক ন্যাশনালিটি ভেরিফিকেশন (ইএনভি) বাস্তবায়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আরো পড়ুন : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ

রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে সন্ত্রাস দমন ও নিরাপত্তা খাতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। তিনি উল্লেখ করেন, মার্কিন তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রয়োজন।

রাষ্ট্রদূত আরো জানান, যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ অভিবাসন ব্যবস্থাপনায় গ্রিন জোনে অন্তর্ভুক্ত হতে পারে এবং সন্ত্রাসবিরোধী কর্মসূচিতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা ও কর্মশালা আয়োজনের নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান, পলিটিক্যাল অফিসার শানে সেন্ডার্স, পলিটিক্যাল স্পেশালিস্ট তানিক মুনির এবং পলিটিক্যাল অফিসার রেলি পালমেরত্রি উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App