×

জাতীয়

মিসাইল বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম

মিসাইল বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

কুয়েতের জারা জালমি এলাকার মিসাইল বিস্ফোরণে জাহেদ হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জারা জালমি এলাকার মরু অঞ্চলে মিসাইল বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত জাহেদ হোসেন সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিনের ছোট ছেলে। জাহেদ হোসেনের স্ত্রী ও দুই বছর বয়সী একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে।

স্বজনরা জানায়, জীবিকার তাগিদে চার বছর আগে উট পালন বা ‘ক্যামেল রাইডিং’ ভিসায় কুয়েত পাড়ি দিয়েছিলেন জাহেদ। দীর্ঘ প্রবাস জীবনের পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক আত্মীয়ের ফোন কল তার পরিবারের কাছে দুঃসংবাদ বয়ে আনে; তারা জানতে পারেন জাহেদ আর নেই।


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App