×

জাতীয়

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। 

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ

মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ

হাওড় কন্যার প্রেমের টানে চীনা পুলিশ কিশোরগঞ্জে

হাওড় কন্যার প্রেমের টানে চীনা পুলিশ কিশোরগঞ্জে

শক্তি বাড়াতে কার্যকর যে খাবারগুলো

শক্তি বাড়াতে কার্যকর যে খাবারগুলো

‘বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে’

হাসনাত আব্দুল্লাহ ‘বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App