×

আন্তর্জাতিক

সিনেটের নেতা শুমার

‘যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্প দায়ী’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

‘যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্প দায়ী’

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম এক মাসেরও কম সময়ে প্রায় ৭৫ শতাংশ বেড়ে যাওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। 

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে চাক শুমার লিখেন, ‘এক মাস আগেও দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২ দশমিক ৯৩ ডলার। আজ তা বেড়ে ৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির জন্য কেবল একজন মানুষই দায়ী, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।’

জানা যায়, ডেমোক্রেটিক দলের এই জ্যেষ্ঠ নেতা শুরু থেকেই ইরানে হামলার প্রসঙ্গে ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন। একইসঙ্গে অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেনতিনি।

এর আগে, এক পোস্টে শুমার উল্লেখ করেন, এই অনর্থক যুদ্ধ পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার ‘অপচয়’ করা হচ্ছে।

সংশ্লিষ্টরদের মতে, মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের প্রভাবেই বিশ্ববাজারে তেলের দামের এই অস্থিরতা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার আইইএ’র সিদ্ধান্তকে স্বাগত জানালো জাপান

৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার আইইএ’র সিদ্ধান্তকে স্বাগত জানালো জাপান

ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জ্বল হোক আমাদের সমাজ- বন প্রতিমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে উজ্জ্বল হোক আমাদের সমাজ- বন প্রতিমন্ত্রী

রাজধানীতে সবজির দামে স্বস্তি, কিছুটা কমেছে দাম

রাজধানীতে সবজির দামে স্বস্তি, কিছুটা কমেছে দাম

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App