×

জাতীয়

শ্রমিক দিবসে পে-স্কেল বাস্তবায়নের কর্মসূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

শ্রমিক দিবসে পে-স্কেল বাস্তবায়নের কর্মসূচি

ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১ মে মহান শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ এপ্রিল সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হাসান-এর সঞ্চালনায় ঈদ-পরবর্তী সাংগঠনিক আলোচনা ও পে-স্কেলের গেজেট বাস্তবায়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে মো. ওয়ারেছ আলী বলেন, দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেল না হওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিক চাপে পড়েছেন। মূল্যস্ফীতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সঙ্গে সমন্বয় না থাকায় তাদের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। এমনকি অনেককে অতিরিক্ত আয়ের জন্য রাতের আঁধারে রিকশা চালানোর মতো পরিস্থিতিতেও পড়তে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, আগের সরকারগুলো এ বিষয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর কাছে দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।

সভা শেষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে যেসব সংসদ সদস্য ও মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়নি, তাদের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, ১ মে জাতীয় শ্রমিক দিবসে জাতীয় প্রেসক্লাব থেকে র‍্যালি শুরু হয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাচার হাতে ভাতিজার খুন

চাচার হাতে ভাতিজার খুন

সংঘর্ষ-ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুর সংঘর্ষ-ভাঙচুর, শতাধিক ককটেল বিস্ফোরণ

বাহরাইনে মিসাইলে নিহত তারেক আলীর লাশ সন্ধ্যায় দেশে পৌঁছাবে

বাহরাইনে মিসাইলে নিহত তারেক আলীর লাশ সন্ধ্যায় দেশে পৌঁছাবে

বাস দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, আহত ১০

বাস দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App