×

জাতীয়

দেশজুড়ে হামে বাড়ছে সংক্রমণ, মৃত্যু ১১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ এএম

দেশজুড়ে হামে বাড়ছে সংক্রমণ, মৃত্যু ১১৪

ছবি: সংগৃহীত

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই বিপুল সংখ্যক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, যা জনস্বাস্থ্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৪৭৬ জন সম্ভাব্য হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬২৮ জন হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে ২ হাজার ৬৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই সময়ে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু সরাসরি হামের কারণে নিশ্চিত করা হয়েছে, আর বাকি ৯৮ জন সম্ভাব্য হামজনিত জটিলতায় প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৭ জন সম্ভাব্য রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৬০ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আজ সকাল ৯টা থেকে ১৮টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় ‘মিজলস-রুবেলা (এমআর)’ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে, এমনকি যারা আগে টিকা নিয়েছে তারাও এর অন্তর্ভুক্ত থাকবে।

সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানান, জাতীয় টিকাদান কারিগরি পরামর্শক গোষ্ঠীর সুপারিশের ভিত্তিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি টিকার নিরাপত্তা নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবং বলেন, আগামী ২১ মে’র মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৫টি উচ্চ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের ১০টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। এখানে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বরাষ্ট্রমন্ত্রী-ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী-ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক্ষাৎ

সরকার পুলিশ সংস্কারে ধারাবাহিকভাবে কাজ করছে

স্বরাষ্ট্রমন্ত্রী সরকার পুলিশ সংস্কারে ধারাবাহিকভাবে কাজ করছে

কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন

কাঁচা আমের উপকারিতা

কাঁচা আমের উপকারিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App