×

জাতীয়

পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম

পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অর্থ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় প্রয়োজন হবে। এ বিষয়ে পর্যালোচনার জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হলেও এখনো তারা কাজ শুরু করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলেছে ইসরায়েল

ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলেছে ইসরায়েল

লোহাগাড়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো বাইক আরোহীর

লোহাগাড়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো বাইক আরোহীর

‘হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব’

‘হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব’

আদালতের সিঁড়িতে পড়ে আহত শিরীন শারমিন

আদালতের সিঁড়িতে পড়ে আহত শিরীন শারমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App