×

জাতীয়

২৪ ঘণ্টায় হামে ১২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

২৪ ঘণ্টায় হামে ১২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৩০

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ৯৭৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। একই সময়ে সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে দুই জনের।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, রংপুরে ভর্তি হয়েছেন ১১ জন। মৃত্যুর ক্ষেত্রে ঢাকায় একজন এবং জেলাগুলোর মধ্যে খুলনায় সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে, আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ১১৩ শিশু। বিভাগভিত্তিক হিসেবে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। তালিকায় এরপরেই রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মারা গেছে ৪৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App