×

জাতীয়

প্রবাসী কল্যাণমন্ত্রী

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি এবং সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে।

সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণ করার পর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাত জনের মধ্যে এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ দেশে এসেছে। তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা দেয়া হচ্ছে তাদের পরিবারকে বলেও জানান তিনি।

আজ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের আবদুল্লাহ আল মামুনের মরদেহ হস্তান্তর করা হয়।

পরিবার জানায়, ঈদুল ফিতরের এক মাস পর দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার।

গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন। শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় তার। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মরদেহ বহনকারী বিমান‌টি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মামুনের প‌রিবা‌রের উপ‌স্থি‌তি‌তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে’

হাসনাত আবদুল্লাহ ‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে’

৯৫তম জন্মদিন: স্মৃতির আলোয় মহানায়িকা সুচিত্রা সেন

৯৫তম জন্মদিন: স্মৃতির আলোয় মহানায়িকা সুচিত্রা সেন

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

অস্ত্রের মুখে জিম্মি দম্পতি, ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি

অস্ত্রের মুখে জিম্মি দম্পতি, ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App