×

জাতীয়

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলের ১০টি উপজেলায় একযোগে এই কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

যেসব উপজেলায় এই কার্যক্রম চালু হচ্ছে সেগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের জন্য আধুনিক সেবা ও সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাড়ে তিন বছর পর ভারত থেকে গম এলো

সাড়ে তিন বছর পর ভারত থেকে গম এলো

কুষ্টিয়ায় মাজারে হামলা, পীরের মৃত্যু

কুষ্টিয়ায় মাজারে হামলা, পীরের মৃত্যু

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

হাটহাজারীতে দাতারাম সড়কসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App