×

জাতীয়

পহেলা বৈশাখে বন্ধ যে দুটি মেট্রো স্টেশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম

পহেলা বৈশাখে বন্ধ যে দুটি মেট্রো স্টেশন

ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তার স্বার্থে রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ উপলক্ষ্যে ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ঘটনায় পেন বাংলাদেশের উদ্বেগ ও নিন্দা

কুষ্টিয়ার ঘটনায় পেন বাংলাদেশের উদ্বেগ ও নিন্দা

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘মঙ্গল’ রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

‘মঙ্গল’ রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App