যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর ডেমরা ও আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব পরিবর্তন কাজের জন্য এই সাময়িক বন্ধ ঘোষণা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা থানার অন্তর্গত সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় ওই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
