×

জাতীয়

ডিএমপির তিন থানার ওসিসহ ৫ কর্মকর্তাকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

ডিএমপির তিন থানার ওসিসহ ৫ কর্মকর্তাকে বদলি

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার অফিসার ইনচার্জসহ (ওসি) মোট পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, শ্যামপুর থানার ওসি এম এ রউফ খানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। একইভাবে রূপনগর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদকেও গোয়েন্দা বিভাগে সংযুক্ত করা হয়।

অন্যদিকে, ডিএমপির লাইনওয়ার পরিদর্শক মোহাম্মদ নোমান হোসেনকে রূপনগর থানার ওসি হিসেবে এবং লাইনওয়ার মুহাম্মদ মাহবুবুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমানকে শ্যামপুর থানার ওসি হিসেবে বদলি করা হয়।

আদেশে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজনৈতিক অঙ্গনে আমি কোনো পুরস্কার পাইনি: স্পিকার

রাজনৈতিক অঙ্গনে আমি কোনো পুরস্কার পাইনি: স্পিকার

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

৭ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

৭ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App