×

জাতীয়

ভারত থেকে আসছে আরো ৭ হাজার টন ডিজেল

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর)

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:২২ পিএম

ভারত থেকে আসছে আরো ৭ হাজার টন ডিজেল

ফাইল ছবি

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসা শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পাম্পিং শেষ হবে।

পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, গত ২০ এপ্রিল নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে পাম্পিং শেষ হবে।

এ নিয়ে চলতি এপ্রিল মাসে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তিন দফায় ২০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো। চলতি মাসে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুদ রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, আজীবন বহিষ্কার বিএনপির ৬ নেতা

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, আজীবন বহিষ্কার বিএনপির ৬ নেতা

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

ডিজেলের ড্রামে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App