×

জাতীয়

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এমন জায়গায় হকারদের পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও আগ্রহ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকশ দোকান উচ্ছেদ করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করবে সরকার। পাশাপাশি তাদের নিবন্ধনের আওতায় এনে পরিচয়পত্র প্রদান করা হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।

এছাড়া স্কুল-কলেজের ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এবং ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেনে কাটা পড়লেন মা, কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ট্রেনে কাটা পড়লেন মা, কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

পাঁচ ব্যাংক একীভূতকরণ এবং এনবিআর দুই ভাগ করা নিয়ে যা জানা গেলো

পাঁচ ব্যাংক একীভূতকরণ এবং এনবিআর দুই ভাগ করা নিয়ে যা জানা গেলো

২০২৭ সালের এসএসসি কবে হবে, যা বললেন শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি কবে হবে, যা বললেন শিক্ষামন্ত্রী

নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল কুমিল্লায়

নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল কুমিল্লায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App