×

জাতীয়

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সু্ইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সু্ইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বৈঠক করেছেন। রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানা গেছে।  

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং জিএসপি সুবিধার আওতায় বাংলাদেশ সুইস বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করছে। 

খন্দকার মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ওষুধশিল্প, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, শিপ বিল্ডিং শিল্পের মতো সম্ভাবনাময় খাতে সুইস বিনিয়োগ বৃদ্ধি দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী ভিত দেবে।'

বাংলাদেশ এলডিসি উত্তরণের প্রক্রিয়া তিন বছরের জন্য পেছানোর অনুরোধ জানিয়েছে উল্লেখ করে মন্ত্রী এ বিষয়ে বাংলাদেশ সুইজারল্যান্ডের সমর্থন প্রত্যাশা করেন।

দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং যৌথ উদ্যোগ জোরদারের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, ‘দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ  অনেক বেশি। দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এই ঘাটতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব।’

সুইজারল্যান্ড বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি।  

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

গোলাম পরওয়ার জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

বিএনপি নেতার জুতাপেটার শিকার শিক্ষিকা সাময়িক বরখাস্ত

বিএনপি নেতার জুতাপেটার শিকার শিক্ষিকা সাময়িক বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App