×

জাতীয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসে সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

আগামী মাসে সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান

ছবি : সংগৃহীত

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারা দেশে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী যুবসমাজকে সুরক্ষিত রাখতে অনলাইন জুয়া, মাদক এবং সিসা লাউঞ্জের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, তরুণদের রক্ষায় এ উদ্যোগের কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

এ সময় তিনি দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

পাম্পে তেল নিতে গিয়ে বাইক চালকের মৃত্যু

ক্রিকেট বোর্ডে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়: তামিম

ক্রিকেট বোর্ডে আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়: তামিম

রূপপুরে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং

রূপপুরে শুরু হচ্ছে ইউরেনিয়াম লোডিং

সংবাদভিত্তিক চ্যানেল হয়ে ফিরে এলো ‘চ্যানেল ওয়ান’, ভোরের কাগজ পরিবারের অভিনন্দন

সংবাদভিত্তিক চ্যানেল হয়ে ফিরে এলো ‘চ্যানেল ওয়ান’, ভোরের কাগজ পরিবারের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App