×

জাতীয়

প্রশিক্ষণ নিতে লাহোর যাচ্ছেন সরকারের ১১ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৮:২২ পিএম

প্রশিক্ষণ নিতে লাহোর যাচ্ছেন সরকারের ১১ কর্মকর্তা

ছবি- সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এ অংশ নিতে ১ জন অতিরিক্ত সচিব ও ১০ জন যুগ্ম সচিব পাকিস্তানে যাচ্ছেন। এ বিষয়ে সরকারি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখা থেকে জারি করা এ আদেশে বলা হয়েছে, ‘কর্মকর্তারা পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিসেস একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেবেন। আগামী ৪ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে।’

সরকারি আদেশে বলা হয়েছে, ‘কর্মকর্তারা ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। প্রশিক্ষণকাল ও যাতায়াত সময় দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য হবে।’

এতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণের সব ব্যয় বহন করবে পাকিস্তান সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

 কারাগার থেকে জামিনে মুক্ত ৮ সাবেক বিডিআর সদস্য

পিলখানা হত্যাকাণ্ড কারাগার থেকে জামিনে মুক্ত ৮ সাবেক বিডিআর সদস্য

হজক্যাম্পে রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার ২

হজক্যাম্পে রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার ২

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App