×

জাতীয়

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:৩২ পিএম

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ, দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত সময়সীমার ১৯ মিনিট পর জমা দেওয়ার কারণে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে বিষয়টি নিয়ে নুসরাত উচ্চ-আদালতে গেলে, আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের আলোকেই নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণের পর আজকের এই বৈধ ঘোষণা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App